প্রাণঘাতী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে চলছে আতঙ্ক। এরইমধ্যে ভীতিকর কথা শুনালো মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। ওমিক্রনের দ্রুত বিস্তার সম্পর্কে তিনি বলেন, করোনার এই ভ্যারিয়েন্টের জন্য বিশ্ব মহামারীর সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারে।
বুধবার (২২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার একাধিক টুইট করেছেন প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, দেশে দেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, তাতে সমগ্র বিশ্ব হয়তো করোনা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারে। এই পরিস্থিতিতে নিজের আসন্ন ছুটির দিনের বেশিরভাগ পরিকল্পনা বাতিল করেছেন বলেও জানিয়েছেন তিনি।
বিশ্বের অন্যতম এই শীর্ষ ধনী উল্লেখ করেছেন, তার ঘনিষ্ঠ বন্ধুরা ক্রমবর্ধমানভাবে করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছেন।
পরে আরেকটি টুইটে বিল গেটস জানান, ‘ওমিক্রনে সংক্রমিত ব্যক্তি ঠিক কতটা অসুস্থ হবে, সেটি আমরা ঠিক জানি না। এমনকি ওমিক্রন যদি ডেল্টার তুলনায় মাত্র অর্ধেক মাত্রায়ও ক্ষমতাসম্পন্ন হয় তাহলেও সেটি ইতিহাসের সবেচেয়ে বেশি সংক্রামক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। কারণ করোনার এই ভ্যারিয়েন্টটি খুবই সংক্রামক।
তিনি সবাইকে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়ে বলেছেন,এটি সবচেয়ে ভালো সুরক্ষা দেয়। তিনি আরও বলেন, ওমিক্রন তিন মাসের কম সময় স্থায়ী হবে।